Chairman Message
بسم الله الرحمن الرحيم
الحمد لله رب العالمين، والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين، نبينا محمد وعلى آله وصحبه أجمعين. وبعد ،
আলহামদুলিল্লাহ, আল্লাহ তা‘আলার অশেষ রহমতে আমরা দ্বীনি শিক্ষা মিশন তানযীমুল উম্মাহ পরিবারের সাথে সম্পৃক্ত হয়েছি| এই পরিবারের সাথে সম্পৃক্ত সকল শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ও শুভাকাঙ্ক্ষীকে আমি আন্তরিক শুভেচ্ছা এবং আল্লাহর শেখানো ভাষায় অভিভাদন জানাই।
السلام عليكم ورحمة الله
প্রিয় শিক্ষার্থীরা,
তোমরা যারা কুরআন-সুন্নাহর জ্ঞানার্জনের জন্য এই দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠানে আগমন করেছো, তাদেরকে আমি রাসুল (স.) এর শেখানো ভাষায় স্বাগত জানাই
مَرحبًا، مَرحبًا بوصيَّةِ رسولِ اللَّهِ صلَّى اللَّهُ عليهِ وسلَّمَ
তোমরা তোমাদের নিয়্যাতকে খালেস করবে| দুনিয়ার কারো কাছে নয়, বরং আল্লাহর নিকট মর্যাদা তালাশ করবে| জেনে রাখবে সকল মর্যাদার মালিক একমাত্র আল্লাহ তায়ালা| মহান আল্লাহ বলেন,
﴿ أَيَبْتَغُونَ عِندَهُمُ الْعِزَّةَ فَإِنَّ الْعِزَّةَ لِلَّهِ جَمِيعًا﴾
অর্থ : তারা কি কাফিরদের নিকট মর্যাদা তালাশ করে? অথচ সকল মর্যাদার মালিক একমাত্র আল্লাহ (সূরা আন-নিসা : ১৩৯) আর আল্লাহ তায়ালার ঘোষণা হচ্ছে, তিনি তাদের মর্যাদাকে উঁচু করেন যারা ঈমানের পথে চলে এবং ইলমের সাথে থাকে।
يَرْفَعِ اللَّهُ الَّذِينَ آمَنُوا مِنكُمْ وَالَّذِينَ أُوتُوا الْعِلْمَ دَرَجَاتٍ ﴾ سورة المجادلة : ١١
অতএব, তোমরা কুরআন-সুন্নাহর জ্ঞানার্জনে মনোযোগী হবে, স্বীয় ইলম অনুযায়ী আমল-আখলাক গঠনে ব্রত হবে এবং উম্মাহর খিদমাতে নিজেদেরকে নিয়োজিত করবে।
সম্মানিত অভিভাবকবৃন্দ,
আপনার অত্যন্ত সৌভাগ্যবান। আল্লাহ তায়ালা আপনাদের সন্তানদেরকে ইলমে ওয়াহীর জন্য কবুল করেছেন, যার মাধ্যমে আখিরাতে আপনাদের মর্যাদা বুলন্দ হবে| হাদীসের মধ্যে নবী ﷺবলেছেন।
إن الله عز وجل ليرفع الدرجة للعبد الصالح في الجنة فيقول : يا رب! أنى لي هذه؟ فيقول: باستغفار ولدك لك
অর্থ : নিশ্চয় আল্লাহ তায়ালা জান্নাতে নেক বান্দার মর্যাদা এত উঁচু করবেন যে, সে বলবে হে আমার রব! আমার এত মর্যাদা কোথা থেকে আসলো? তখন আল্লাহ বলবেন, তোমার সন্তান তোমার জন্য ক্ষমা প্রার্থনা করেছে। (ইবনে মাজাহ ৩৬৬০)
সুতরাং আপনাদের পরকালের পাথেয় এ সন্তানদেরকে ইলমের পথে অটল রাখার জন্য আপনাদের প্রচেষ্টাকে আরো শানিত করুন এবং বাসা-বাড়ীতে তাদের আমল-আখলাক আরো উন্নত করার জন্য সুন্দর ও পবিত্র পরিবেশ ˆতরি করুন।
প্রিয় শুভাকাঙ্ক্ষী দ্বীনি ভাইয়েরা,
কুরআন-সুন্নাহর অনুসারী ও আখলাকী শিক্ষার্থী ˆতরি, যুগের চাহিদা প্রয়োজনে সক্ষম ও যোগ্য আলেম ˆতরি এবং দ্বীনের প্রকৃত দা’ঈ ˆতরি করার লক্ষ্যে প্রতিষ্ঠিত শিক্ষা মিশন তানযীমুল উম্মাহ ফাউন্ডেশনের কার্যক্রমকে আরো সমৃদ্ধ ও গতিশীল করার জন্য আমরা সর্বদা আপনাদের দু’আ ও সার্বিক সহযোগিতা প্রত্যাশা করছি। আল্লাহ তায়ালা ইরশাদ করেছেন।
﴿ وَتَعَاوَنُوا عَلَى الْبِرِّ وَالتَّقْوَىٰ وَلَا تَعَاوَنُوا عَلَى الْإِثْمِ وَالْعُدْوَانِ﴾
অর্থ : এবং তোমরা নেকী ও তাকওয়ার কাজে পরস্পরকে সহযোগিতা করো আর গুনাহ ও সীমালংঘনের কাজে সহযোগিতা করো না। (সূরা আল-মায়েদা : ২) আল্লাহ তায়ালা আমাদের সকলকে কবুল করুন, দুনিয়া ও আখিরাতে সফলতা দান করুন| আমীন।
চেয়ারম্যান
তানযীমুল উম্মাহ ফাউন্ডেশন
ঢাকা, বাংলাদেশ।