Dakhil Madrasah
Tanzimul Ummah Madrasah, Jashore Branch
Tanzimul Ummah Madrasah, Jashore Branch Environment
সম্মানিত অভিভাবক
আসসালামু আলাইকুম
আমরা গভীরভাবে লক্ষ্য করছি যে, অনেক সম্মানিত পিতা-মাতা তাদের প্রিয় সন্তানকে ‘আলিম’ বানানোর উদ্দেশ্যে মাদরাসায় ভর্তি করাচ্ছেন। কিন্তু মাদরাসা শিক্ষা ব্যবস্থার প্রচলিত পদ্ধতির কারণে কাঙ্ক্ষিত মানের যোগ্য ‘আলিম’ তৈরি করা সম্ভব হচ্ছে না। সেজন্য অভিভাবকসহ ইসলামপ্রিয় মানুষরা আজ গভীরভাবে চিন্তিত। প্রকৃতপক্ষে, যোগ্য ‘আলিম’ তৈরির জন্য আরবি ভাষার উপর দক্ষতা এবং কাঙ্ক্ষিত পরিবেশ একান্ত প্রয়োজন। এই বাস্তবতাকে সামনে রেখে, বর্তমান বিশ্বের চ্যালেঞ্জ মোকাবিলায় সক্ষম একদল যোগ্য ‘আলিম’ তৈরির প্রত্যয়ে তানযীমুল উম্মাহ মাদরাসা, যশোর শাখা প্রতিষ্ঠিত হয়ে সফলতার সাথে পথ অতিক্রম করছে, আলহামদুলিল্লাহ। এটি তানযীমুল উম্মাহ ফাউন্ডেশনের শিক্ষা মিশনে একটি গুরুত্বপূর্ণ সংযোজন। যেসব সম্মানিত অভিভাবক তাদের সন্তানকে কাঙ্ক্ষিত মানের যোগ্য ‘আলিম’ হিসেবে গড়ে তুলতে চান, তাঁদেরকে মাদরাসাটি পরিদর্শনের জন্য বিনীত অনুরোধ জানানো হচ্ছে।
জেনারেল বিভাগ
প্লে থেকে দশম শ্রেণি (বিজ্ঞান ও মানবিক)
হিফয বিভাগ
প্রি-হিফয ও অনাবাসিক হিফয
আবাসিক - অনাবাসিক - ডে-কেয়ার
শাখার বৈশিষ্ট্য
১. ছাত্রদের পড়ালেখার পাশাপাশি নৈতিক মান বজায় রাখার জন্য কার্যকর উদ্যোগ।
২. হাফেয ছাত্রদের হিফযের নিয়মিত শুনানির ব্যবস্থা।
৩. সাংস্কৃতিক ও ক্রীড়া প্রতিযোগিতার মাধ্যমে ছাত্রদের দক্ষতা বৃদ্ধি ও মূল্যায়ন।
৪. আল্লাহ তায়ালার কালাম দ্বারা শিক্ষার শুরু।
৫. ছাত্রদের সুপ্ত প্রতিভার বিকাশ সাধন।
বিশেষত্ব
১. তুলনামূলক সহজ ও ফলপ্রসূ দৈনন্দিন রুটিন।
২. ইসলামিক গান ও দেয়ালিকা প্রশিক্ষণ।
৩. গ্রুপ ভ্রমণ ও নৈতিক উন্নয়নে বিশেষ কার্যক্রম।
অর্জন
১. জেডিসি ও দাখিল পরীক্ষায় শতভাগ উত্তীর্ণ।
২. ভালো ফলাফল ও একাধিকবার ফাউন্ডেশনের সেরা স্থান অর্জন।
৩. ছাত্রদের একটি অংশ কৃতিত্বের সাথে পাবলিক বিশ্ববিদ্যালয়, সরকারি মেডিকেল কলেজ, বুয়েট ও বিদেশে উচ্চশিক্ষায় উত্তীর্ণ।
৪. কুরআন তিলাওয়াত, ইসলামী সংগীত ও সাধারণ জ্ঞান প্রতিযোগিতায় সরকারি ও বেসরকারিভাবে অসংখ্যবার কৃতিত্ব অর্জন।
৫. বিভিন্ন টিভি চ্যানেলে ইসলামী সংগীত ও উপস্থাপনা প্রচার।
জেনারেল ক্লাস
১. অর্ধবার্ষিক পরীক্ষার মধ্যে ২টি সংক্ষিপ্ত পরীক্ষা (সিটি), ১টি মধ্যবর্তী (এমটি), ও বার্ষিক পরীক্ষার মধ্যে ১টি এমটি ফাউন্ডেশনের সময়সূচি অনুযায়ী নেওয়া হয়।
২. প্রতিদিন সকাল ৮:৪৫ থেকে দুপুর ১:৩০ পর্যন্ত ৮টি পিরিয়ডে ক্লাস পরিচালিত হয়। বৃহস্পতিবার ৫টি পিরিয়ড হয়।
৩. ৫ম, ৮ম ও ১০ম শ্রেণির মডেল টেস্ট ফাউন্ডেশনের নির্ধারিত সময় অনুযায়ী অনুষ্ঠিত হয়।
৪. মিডটার্ম পরীক্ষা ৫০ নম্বরে এবং অর্ধবার্ষিক ও বার্ষিক পরীক্ষা ১০০ নম্বরে নেওয়া হয়।
৫. সিটি ও এমটি পরীক্ষাগুলো ১০ নম্বরে অনুষ্ঠিত হয়।
৬. ৯ম ও ১০ম শ্রেণির বিষয়গুলোতে প্র্যাকটিক্যাল ও মৌখিক পরীক্ষা (ভাইভা) নেওয়া হয়।
৭. সকল পরীক্ষার খাতাগুলো সঠিকভাবে মূল্যায়ন করা হয়।
৮. জেনারেল ছাত্রদের প্রতিদিন ৩ বার কোচিং করানো হয়।
হিফয বিভাগ
১. প্রতিদিন তিন সময়ে হাফেয ছাত্রদের কুরআন ক্লাস নেওয়া হয়।
২. প্রতিদিন ক্লাসে উপস্থিতি নিশ্চিত করা হয়।
৩. দৈনিক রিপোর্টসহ মাসিক রিপোর্ট পর্যালোচনা করা হয়।
৪. ছাত্রদের যোগ্যতা অনুযায়ী নূরানী, আমপারা, নাযেরা ও হিফয শেখানো হয়।
৫. পরীক্ষার মাধ্যমে মান উন্নয়ন করা হয়।
৬. রমজান মাসে হাফেয ছাত্রদের মাধ্যমে তারাবিতে একাধিক কুরআন খতম দেওয়া হয়।
৭. প্রতিদিন শুনানি ও তিলাওয়াত নিশ্চিত করা হয়।
Tanzimul Ummah Madrasah, Jashore Branch
রয়েল মোড়, পুরাতন কসবা, পালবাড়ি, যশোর সদর
মোবাইল : 01919-829848, 01792-579258
E-mail : tumjb2024@gmail.com
Our Facebook Page
Campus Information
রয়েল মোড়, পুরাতন কসবা, পালবাড়ি, যশোর সদর
Find Tanzimul Ummah Madrasah, Jashore Branch
রয়েল মোড়, পুরাতন কসবা, পালবাড়ি, যশোর সদর
Google map has not been configured for this branch yet.
Activities & Facilities
Campus details are managed from the admin panel under Our Campuses.
Dakhil Madrasah
Khulna
Admission Inquiry
Talk To Admission Office
Our admission team can guide parents about campus selection, class level, fees, and required documents.