Tanzimul Ummah Foundation

Tanzimul Ummah Hifz Madrasah, Sylhet -Non Residential Branch logo Hifz Madrasah

Tanzimul Ummah Hifz Madrasah, Sylhet -Non Residential Branch

নুরানী, নাযেরা ও হিফয [প্লে - অষ্টম শ্রেণি] যোগাযোগ : বাড়ি # ৩, ব্লক ডি , উপশহর, বাসা #১ ব্লক সি, মেইনরোড, উপশহর সিলেট মোবাইল : 01727551404, 01712399129 Email : tuhsnrb@gmail.com
Division Sylhet
Program Type Hifz Madrasah
Contact 01727551404 01712399129
Campus Overview

Tanzimul Ummah Hifz Madrasah, Sylhet -Non Residential Branch Environment

“আমি কুরআন অবতীর্ণ করেছি  এবং এর সংরক্ষণ করার দায়িত্বও আমার।”-আল কুরআন, সূরা হিজর : ০৯

আলকুরআন বিশ্ব মানবতার মুক্তিসনদ, আল্লাহ তায়ালার এক বিশেষ নিয়ামাত,  সর্বশ্রেষ্ঠ মু’জিজা, যাতে রয়েছে মানবজীবনের সকল দিক ও বিভাগ সম্পর্কে সুস্পষ্ট দিক-নির্দেশনা। আলকুরআনের সংরক্ষণ আল্লাহ তায়ালার এক অভিনব পদ্ধতি। যখনই কুরআনের কোন অংশ রাসূলুল্লাহ সা. এর ওপর  অবতীর্ণ হতো, সাথে সাথেই তিনি কাতিবে ওহী দ্বারা তা লিপিবদ্ধ করিয়ে নিতেন এবং  সাহাবীগণ ঐ অংশটুকু মুখস্থ করে ফেলতেন। এভাবে  সুদীর্ঘ ২৩ বছর পর যখন কুরআন অবতীর্ণ হওয়া সমাপ্ত হলো, তখন একদিকে যেমন তা পুরোপুরি লিপিবদ্ধ হলো, অন্যদিকে তেমনি অসংখ্য সাহাবী কুরআন পূর্ণরূপে হিফয করে তা সংরক্ষণের ব্যবস্থা করলেন। অতঃপর যুগ যুগ ধরে উক্ত সংরক্ষণ ব্যবস্থা যথা নিয়মেই চলে এসেছে ।আমাদের দেশের শিক্ষাব্যবস্থায় হিফযুল কুরআন একটি গুরুত্বপূর্ণ বিষয় এবং এর গুরুত্ব অনুধাবন করে দেশে অসংখ্য হিফয মাদরাসা প্রতিষ্ঠিত হয়েছে। হিফয মাদরাসাগুলোতে হিফযের পাশাপাশি কুরআনের বাস্তব জ্ঞান তথা আধুনিক শিক্ষা না থাকায় শিক্ষার্থীগণ যুগোপযুগী শিক্ষা থেকে বঞ্চিত হচ্ছে। এর ফলে তারা উচ্চ শিক্ষাও গ্রহণ করতে পারছে না। প্রকৃতপক্ষে কুরআন হিফযের কারণে শিক্ষার্থীর মেধা বিকশিত এবং উৎকর্ষ সাধিত হয়, ফলে তা আধুনিক শিক্ষা গ্রহণের ক্ষেত্রে অন্তরায় না হয়ে সহায়ক ভূমিকা পালন করে। তাই উন্নত পরিবেশে হিফযের পাশাপাশি যুগোপযুগী শিক্ষাদান ও থাকা-খাওয়ার ব্যবস্থা নিশ্চিত করার মাধ্যমে বর্তমান বিশ্বের চ্যালেঞ্জ মোকাবেলায় সক্ষম হাফেযে কুরআন তৈরির উদ্দেশ্যে ”তানযীমুল উম্মাহ ফাউন্ডেশন” প্রতিষ্ঠা করেছে তানযীমুল উম্মাহ হিফয মাদরাসা, সিলেট অনাবাসিক শাখা। আল্লাহ তায়ালা আমাদেরকে কবুল করুন। আমীন।

হিফয বিভাগ
 নূরানি, নাযেরা, হিফয, তাসমী‘ও মুসাবাক্বাহ বিভাগ

জেনারেল বিভাগ
প্লে থেকে অস্টম শ্রেণি

আমাদের বিশেষত্ব:
    ছোট শিশুদের জন্য স্বতন্ত্র দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান।
    তুলনামূলক সহজতর দৈনন্দিন রুটিন।
    শিশুকে তার নিজ বাসায় রেখে হিফযের ব্যবস্থা।
    তাজবীদ ভিত্তিক বিশুদ্ধ ও মার্জিত উচ্চারণ।
    নিয়মিত হুসনে সউত প্রতিযোগিতা।
    CD/VCD এর মাধ্যমে আন্তর্জাতিক হাফেয ও ক্বারীদের তিলাওয়াত ও মাশকের সু-ব্যবস্থা।
    নূরানী পদ্ধতিতে শিক্ষাদান।
    হিফযের পাশাপাশি জেনারেল বিষয়ে পাঠদান।
    ইসলামি গান ও ক্যালিগ্রাফি প্রশিক্ষণ।
    নিয়মিত CT/MT নেয়ার মাধ্যমে জেনারেল শিক্ষার মান উন্নয়ন।
    TV প্রোগ্রাম ও বিভিন্ন শিশু প্রতিযোগিতায় অংশগ্রহণ।
    গ্রুপ ভ্রমণ ও নৈতিক মানোন্নয়নে বিশেষ কার্যক্রম।
    শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম।

আমাদের বৈশিষ্ট্য:
    শিশুদের সুপ্ত প্রতিভার বিকাশ সাধন।
    আল্লাহ তা’আলার কালাম দিয়ে শিশুর শিক্ষা শুরু করা।
    কুরআনের বাছাইকৃত সুরাগুলো হিফযের ব্যবস্থা।
    প্রয়োজনীয় দু’আ ও আদব শিক্ষা দেয়া।
    আনন্দের মাধ্যমে শিক্ষাদান।
    সালাত, রোযাসহ মৌলিক বিষয়ে প্রশিক্ষণ।
    সুন্দর হস্তলিপি নিশ্চিতকরণ।
    ইংরেজি ও আরবি কথোপকথনের যোগ্যতা অর্জন।

জেনারেল:
    প্লে থেকে ৮ম শ্রেণি পর্যন্ত পাঠদান।
    ইংরেজি ও আরবি কথোপকথনের যোগ্যতা অর্জন।
    সকল ক্লাস সিসি ক্যামেরা দ্বারা পর্যবেক্ষণ।
    কম্পিউটার বিষয়ে শিক্ষাদান।

Tanzimul Ummah Hifz Madrasah, Sylhet -Non Residential Branch

নুরানী, নাযেরা ও হিফয [প্লে - অষ্টম শ্রেণি]
যোগাযোগ : বাড়ি # ৩, ব্লক ডি , উপশহর, বাসা #১ ব্লক সি, মেইনরোড, উপশহর সিলেট
মোবাইল : 01727551404, 01712399129
Email : tuhsnrb@gmail.com

Our Facebook Page

 

Hifz Madrasah program guidance
Sylhet division admission support
Student information and guardian communication
Class placement, fees, and required document guidance

Campus Information

DivisionSylhet
Program TypeHifz Madrasah
CampusTanzimul Ummah Hifz Madrasah, Sylhet -Non Residential Branch
Address

বাড়ি # ৩, ব্লক ডি , উপশহর, বাসা #১ ব্লক সি, মেইনরোড, উপশহর সিলেট

Phone01727551404 01712399129
Emailtuhsnrb@gmail.com

Campus Inquiry

Branch Location

Find Tanzimul Ummah Hifz Madrasah, Sylhet -Non Residential Branch

বাড়ি # ৩, ব্লক ডি , উপশহর, বাসা #১ ব্লক সি, মেইনরোড, উপশহর সিলেট

Get Direction
Campus Life

Activities & Facilities

Campus details are managed from the admin panel under Our Campuses.

Hifz Madrasah

Program information is managed from campus program types.

Sylhet

Branch listing, division, and campus routing are controlled from the admin Campus menu.

Admission Inquiry

Submit the inquiry form and the selected branch office receives an email notification.
Need Help?

Talk To Admission Office

Our admission team can guide parents about campus selection, class level, fees, and required documents.