Tanzimul Ummah Foundation

Tanzimu Ummah Girls Hifz Madrasah, Lakshmipur Branch logo Girls' Hifz Madrasah

Tanzimu Ummah Girls Hifz Madrasah, Lakshmipur Branch

নূরানী, নাযেরা, হিফয [প্লে - ৮ম শ্রেণি]

যোগাযোগ : নুরজাহান কটেজ, কালুহাজী রোড, ওয়াড-১০, সদর, লক্ষ্মীপুর

মোবাইল : 01812-528774, 01841049392

E-mail : tuhmlbbdgps@gmail.com

Division Chattogram
Program Type Girls' Hifz Madrasah
Contact 01812-528774 01841049392
Campus Overview

Tanzimu Ummah Girls Hifz Madrasah, Lakshmipur Branch Environment

“আমি কুরআন অবতীর্ণ করেছি  এবং এর সংরক্ষণ করার দায়িত্বও আমার।”-আল কুরআন, সূরা হিজর : ০৯

আলকুরআন বিশ্ব মানবতার মুক্তিসনদ, আল্লাহ তায়ালার এক বিশেষ নিয়ামাত, সর্বশ্রেষ্ঠ মু’জিজা, যাতে রয়েছে মানবজীবনের সকল দিক ও বিভাগ সম্পর্কে সুস্পষ্ট দিক-নির্দেশনা। আলকুরআনের সংরক্ষণ আল্লাহ তায়ালার এক অভিনব পদ্ধতি। যখনই কুরআনের কোন অংশ রাসূলুল্লাহ সা. এর ওপর  অবতীর্ণ হতো, সাথে সাথেই তিনি কাতিবে ওহী দ্বারা তা লিপিবদ্ধ করিয়ে নিতেন এবং  সাহাবীগণ ঐ অংশটুকু মুখস্থ করে ফেলতেন। এভাবে  সুদীর্ঘ ২৩ বছর পর যখন কুরআন অবতীর্ণ হওয়া সমাপ্ত হলো, তখন একদিকে যেমন তা পুরোপুরি লিপিবদ্ধ হলো, অন্যদিকে তেমনি অসংখ্য সাহাবী কুরআন পূর্ণরূপে হিফয করে তা সংরক্ষণের ব্যবস্থা করলেন। অতঃপর যুগ যুগ ধরে উক্ত সংরক্ষণ ব্যবস্থা যথা নিয়মেই চলে এসেছে ।আমাদের দেশের শিক্ষাব্যবস্থায় হিফযুল কুরআন একটি গুরুত্বপূর্ণ বিষয় এবং এর গুরুত্ব অনুধাবন করে দেশে অসংখ্য হিফয মাদরাসা প্রতিষ্ঠিত হয়েছে। হিফয মাদরাসাগুলোতে হিফযের পাশাপাশি কুরআনের বাস্তব জ্ঞান তথা আধুনিক শিক্ষা না থাকায় শিক্ষার্থীগণ যুগোপযুগী শিক্ষা থেকে বঞ্চিত হচ্ছে। এর ফলে তারা উচ্চ শিক্ষাও গ্রহণ করতে পারছে না। প্রকৃতপক্ষে কুরআন হিফযের কারণে শিক্ষার্থীর মেধা বিকশিত এবং উৎকর্ষ সাধিত হয়, ফলে তা আধুনিক শিক্ষা গ্রহণের ক্ষেত্রে অন্তরায় না হয়ে সহায়ক ভূমিকা পালন করে। তাই উন্নত পরিবেশে হিফযের পাশাপাশি যুগোপযুগী শিক্ষাদান ও থাকা-খাওয়ার ব্যবস্থা নিশ্চিত করার মাধ্যমে বর্তমান বিশ্বের চ্যালেঞ্জ মোকাবেলায় সক্ষম হাফেযে কুরআন তৈরির উদ্দেশ্যে ”তানযীমুল উম্মাহ ফাউন্ডেশন” প্রতিষ্ঠা করেছে তানযীমুল উম্মাহ গার্লস হিফয মাদরাসা লক্ষ্মীপুর শাখা  । আল্লাহ তায়ালা আমাদেরকে কবুল করুন। আমীন।

হিফয বিভাগ
 নূরানি, নাযেরা, হিফয, তাসমী‘ও মুসাবাক্বাহ বিভাগ

জেনারেল বিভাগ
প্লে থেকে অস্টম শ্রেণি

 আবাসিক  অনাবাসিক  ডে-কেয়ার

আমাদের বিশেষত্ব :

 আধুনিক হোস্টেল ব্যবস্থাপনা
 ব্যস্ত ও প্রবাসী অভিভাবকগণের সন্তানদের দায়িত্ব গ্রহণ
 মনোরম ও নিরিবিলি পরিবেশ
 সাংস্কৃতিক কার্যক্রম ও খেলা-ধূলার প্রতিবিশেষ গুরুত্ব প্রদান
 প্রতিদিন ৩ বার রুচিসম্মত নাস্তা ৩ বার স্বাস্থ্য সম্মত উন্নত খাবার পরিবেশন
 শিক্ষার্থীদের সার্বক্ষণিক নিরাপত্তার সুব্যবস্থা
 প্রথমিক চিকিৎসা পাদান
 ক্লোজ সার্কিট ক্যামেরার মাধ্যমে ক্লাস পর্যবেক্ষণ
 সার্বক্ষণিক বিদ্যুৎ ব্যবস্থা

হিফয বিভাগের বৈশিষ্ট্য :

 তাজবীদ ভিত্তিকবিশুদ্ধ ও মার্জিত উচ্চারণ
  তিনবছরে সম্পূর্ণ কুরআন হিফযের ব্যবস্থা
  নূরানী পদ্ধতিতে শক্ষা প্রদান
  অভিজ্ঞ হাফেয ও ক্বারীদের মাধ্যমে শিক্ষাদান
  জাতীয় ও আন্তর্জাতিক হিফযুল কুরআন প্রতিযোগিতায় অংশ গ্রহণ
  তেলাওয়াতের মানোন্নয়নের জন্য মাসিক হুসনে সাউত প্রতিযোগিতার আয়োজন ও পুরস্কার প্রদান
  হিফয সমাপনকারী ছাত্রদের জন্য তাহফীযুল কুরআন অ্যাওয়ার্ড ও সার্টিফিকেট প্রদান
  TV রিয়েলিটি শো’তে [হিফযুল কুরআন প্রতিযোগিতা] অংশ গ্রহণ
  আন্তর্জাতিক পর্যায়ের হাফেয ও ক্বারীগণ কর্তৃক সরাসরি প্রশিক্ষণ

জেনারেল বিভাগের বৈশিষ্ট্য:

 অভিজ্ঞ শিক্ষক-শিক্ষিকা দ্বারা পাঠদান
 নৈতিক মানোন্ননে বিশেষ কার্যক্রম 
 কাঙ্খিত ফলাফলের জন্য বিশেষ তত্ত্বাবধায়ন
 সকল শ্রেণিতে কম্পিউটার শিক্ষা
 আরবী ও ইংরেজি ভাষায় কথোপকথনের যোগ্যতা অর্জন
 সুন্দর হস্তান্তর শেখার বিশেষ প্রশিক্ষণ
 বিনোদনের সুব্যবস্থা
 জেনারেল শিক্ষার মানন্নোয়নের নিয়মিত CT, MT গ্রহণ

আমাদের অর্জনসমূহ:

 বিশ্ব হিফযুল কুরআন প্রতিযোগিতায় ১ম. ২য় ও ৩য় স্থানসহ ১০ বার সেরা তালিকায় স্থান অর্জন
 TV হিফযুল কুরআন প্রতিযোগিতায় ১ম, ২য় ও ৩য় স্থানসহ  শতাধিকবার সেরা তালিকা স্থান অর্জন
 জাতীয় হিফযুল কুরআন প্রতিযোগিতায় ১ম, ২য় ও ৩য় স্থানসহ শতাধিকবার সেরা তালিকা স্থান অর্জন
 ২৫০০ জন ছাত্রের হিফয সমাপন
 ৩৫০ জন ছাত্রীর হিফয সমাপন
 ২৭০০ জন ছাত্র-ছাত্রীর আংশিক [কমপক্ষে ৫ পারা] হিফয সমাপন

Tanzimu Ummah Girls Hifz Madrasah. Lakshmipur Branch.
নূরজাহান কটেজ, কালুরহাজী রোড, ওয়ার্ড  নাম্বার-১০, লক্ষীপুর সদর
মোবাইল : 01812-528774, 01841049392
E-mail : tuhmlbbdgos@gmail.com

Our Facebook Page

Girls' Hifz Madrasah program guidance
Chattogram division admission support
Student information and guardian communication
Class placement, fees, and required document guidance

Campus Information

DivisionChattogram
Program TypeGirls' Hifz Madrasah
CampusTanzimu Ummah Girls Hifz Madrasah, Lakshmipur Branch
Address

নুরজাহান কটেজ, কালুহাজী রোড, ওয়াড-১০, সদর, লক্ষ্মীপুর

Phone01812-528774 01841049392
Emailtuhmlbbdgps@gmail.com

Campus Inquiry

Branch Location

Find Tanzimu Ummah Girls Hifz Madrasah, Lakshmipur Branch

নুরজাহান কটেজ, কালুহাজী রোড, ওয়াড-১০, সদর, লক্ষ্মীপুর

Get Direction
Campus Life

Activities & Facilities

Campus details are managed from the admin panel under Our Campuses.

Girls' Hifz Madrasah

Program information is managed from campus program types.

Chattogram

Branch listing, division, and campus routing are controlled from the admin Campus menu.

Admission Inquiry

Submit the inquiry form and the selected branch office receives an email notification.
Need Help?

Talk To Admission Office

Our admission team can guide parents about campus selection, class level, fees, and required documents.